
সাতক্ষীরার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের পক্ষ থেকে সাতক্ষীরা-১,তালা কলারোয়ার নব নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২০শে জানুয়ারী শনিবার দুপুর ২ টায় কলেজ অডিটোরিয়ামে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য সাজেদুর রহমান খান চৌধুরী মজনু ,কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু নসর , ইউপি চেয়ারম্যান এম এ কালাম, চেয়ারম্যান রবিউল হাসান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুগ্ন সম্পাদক শামসুদ্দিন আল মাসুদ বাবু, কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্টাতা সদস্য আলহাজ্ব ইউনুস আলী, আ,লীগ নেতা কামরুজ্জামান সোহাগ, মাস্টার নুরুল ইসলাম,পরিচালনা পর্যদ সদস্য ডাঃ আশিকুর রহমান প্রমুখ।
কলেজের প্রভাষক ডাঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্হিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন প্রয়াত ডাঃ আনিছুর রহমানের ছেলে ডাঃ সাংবাদিক শফিকুর রহমান সহ কলেজের প্রভাষকবৃন্দ, চিকিৎসক, কর্মকর্তা- কর্মচারি ও শিক্ষার্থীবৃন্দ।