
মোর্তজা হাসানঃ
দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে আগামী ১৩ই এপ্রিল।
সে উপলক্ষে ২১ই জানুয়ারি থেকে কলারোয়া সরকারি কলেজে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন ও অফলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে,যা চলবে ৩১ জানুয়ারী পর্যন্ত।
এছাড়াও গত ২রা ডিসেম্বর থেকে প্রাক্তন শিক্ষার্থীদেরও অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে,যা ৩১ই জানুয়ারী সমাপ্ত হবে।
রেজিস্ট্রেশন কার্যক্রমকে সহজ করার লক্ষ্যে কলারোয়ায় ৩টি,সাতক্ষীরা সদরে ১টি ও বাগআঁচড়ায় ২টি রেজিস্ট্রেশন হেল্প বুথ চালু করা হয়েছে।
আয়োজক কমিটির তথ্যানুযায়ী একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান কলারোয়া সরকারি কলেজের শিক্ষার্থী তথা কলারোয়াবাসী পেতে চলেছে।সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান কতৃপক্ষ।