
শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিয্রগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় কলারোয়া আলিয়া মাদ্রাসার হলরুমে কলারোয়া ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
হামদ্,নাত,আজান,কবিতা,উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিযোগীরা অংশগ্রহণ করে।
কলারোয়া উপজেলা ফিল্ড সুপারভাইজার মোঃ শাহাজাহান কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মডেল কেয়ার টেকার মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক মোঃ মনছুর আলী, সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমান।
আরো উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন প্রভাষক শিরিন আক্তার, নুর হোসেন মিলন, কলারোয়া ইসলামিক ফাউণ্ডেশনের পক্ষে মহিদুল ইসলাম, আঃ মুকিম,শামছুর রহমান, ফারুক হোসেন, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ারটেকার মোঃ এরশাদ আলী।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। জেলা পর্যায়ের প্রতিযোগীতা আগামী ১২ ই ফ্রেরুয়ারী সোমবার জেলা ইসলামিক ফাউণ্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।