
মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া প্রতিনিধি :
ডুমুরিয়া চুকনগরে বহুল আলোচিত ডাকাত দলের সরদার সাজাপ্রাপ্ত আসামি এবং একাধিক মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি হাবিবুর রহমান হবি (৩৫) কে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।বুধবার ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে চাকুন্দিয়া নিজ গ্রামের বাসা থেকে গ্রেফতার করে । এসময় হাবিব কে ছাড়িয়ে নিতে তার পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালায়।এতে তিন পুলিশ সদস্য আহত হয়। সে চাকুন্দিয়া গ্রামের আশরাফ হোসেন শেখ এর ছেলে ।অভিযানে নেতৃত্ব দেন এএসআই ইয়াসিন আরাফাত ,এএসআই মহিবুল্লাহ এবং আলমগির ।
পুলিশ এবং স্হানীয় সূত্রে জানা গেছে, তার নেতৃত্বে বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতায়, চুরি সংগঠিত হয়। এসকল ঘটনায় তার বিরুদ্ধে ডুমুরিয়া ,পাটকেলঘাটা, তালা, কেশুবপুর, বিভিন্ন থানায় ২/৩ ডজন ডাকাতি ও ছিনতায়ের মামলা রয়েছে। সকল মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করেন।কিন্তু দীর্ঘদিন যাবৎ তিনি এলাকার বাইরে পালিয়ে থাকতেন । পুলিশ অনুসন্ধান চালিয়ে অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সহ্মম হন।
এ প্রসঙ্গে ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, ডুমুরিয়া থানায় তার বিরুদ্ধে ৬ টি মামলা সহ অন্যান্য থানায় মামলা রয়েছে। সম্প্রীতি একটি মামলায় তাকে ১৭ বছর সাজা দিয়েছেন আদালত।