মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা অনু্ষ্ঠিত
ডুমুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা অনু্ষ্ঠিত

ডুমুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শোভাযাত্রা অনু্ষ্ঠিত

মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া :

‘নিরাপদ সড়ক চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস২০২০ উপলহ্মে দিবসটি পালিত হয়েছে। ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের পক্ষ মহানগর ,জেলা, উপজেলায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসাবে ডুমুরিয়া ‘নিরাপদ সড়ক চাই’ ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে দিবসটি পালিত হয়েছে। এবছরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ মূল প্রতিপাদ্য ” মুজিব বর্ষের শপথ ,সড়ক করবো নিরাপদ”। ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক খান মহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী মাসুমের সঞ্চালনায় ২২ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের চত্তর হতে রয়ালী বের করে ডুমুরিয়া বাজারস্থ বাসস্টান্ডে চত্তরে জনসচেতনতায় সৃষ্টির লহ্ম্যে র্যালি ও সমাবেশ করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা গাজী এজাজ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মাকর্তা এসএম কামরুজ্জামান ,খর্নিয়া হাইওয়ে থানার রেজাউল করিম,ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না ,দেবব্রত সরদার,সাব্বির খান ডালিম,সুজিত মল্লিক, গাজী নাসিম,সাব্বির খান বাপ্পি ,নজরুল ইসলাম গোলদার,খান মুজাহিদুল ইসলাম সেতু সহ আরোও অনেকে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।