
শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়া আলিয়া মাদ্রাসার আয়োজনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
মঙ্গলবার(৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় মাদ্রাসা মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মুহাঃ আইয়ুব আলী, আরবী প্রভাষক ওমর আলী, সহকারী শিক্ষক আব্দুল গফফার ও সহকারী শিক্ষক (গ্রন্থগারিক) আব্দুর রহিমকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।
সভায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যাক্ষ বজলুর রহমানের সভাপতিত্ত্বে ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, প্রফেসর আব্দুল মজিদ, প্রফেসর আবু বক্কর সিদ্দীক, প্রফেসর আব্দুর রাজ্জাক, পাবলিক ইনস্টিটিউটের সাধারন সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সুপার মোনায়েম হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহী,ইদ্রিস আলী, আবু ইউসুফ, আঃ মোমিন, বজলুর রহমান, আঃ সাত্তার, সমাজ সেবক বি,জি,মাওলা, ব্যাংকার আব্দুর রহিম বাবু, জি,এম,ফৌজি, আব্দুর রাজ্জাক, অবঃ ডি,জি,এম, আঃ ওহাব, সিরাজুল হক, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যা: শাহানাজ পারভিন, মাও: তৌহিদুর রহমান, ছাত্র মুজাহিদুল ইসলাম, মোমিন হোসেন, মনিরুজ্জামান সাইফুল ইসলাম, শেখ তামিম হাসান সহ সকল মাদ্রাসার সুপারগন ও শিক্ষকবৃন্দ।
বিদায়ী শিক্ষকদের হাতে মানপত্র সহ মাদ্রাসা ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে প্রত্যেক বিদায়ী শিক্ষকদের বাড়ি থেকে মটর সাইকেল বহর ও প্রাইভেটকার যোগে অনুষ্ঠান স্থলে আসার পর মাদ্রাসার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়া হয়।