
নতুন সূর্য ডেস্কঃ
করোনার প্রাদুর্ভাব রোধে ও জন সচেতনতা তৈরির লক্ষ্যে, সার্চ হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ সোনাডাঙ্গা থানা কমিটির উদ্দোগে মাস্ক বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সোনাডাঙ্গা থানার সামনে সোনাডাঙ্গা বাস ষ্টান্ড, কাঁচা বাজার, ট্রাক ষ্টান্ড গল্লামারি বিভিন্ন স্হানে ১০০০ মাস্ক বিতরন করা হয়।

সার্চ হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশের সন্মানীত চেয়ারম্যান খান রেজাউল ইসলাম নির্দেশনায় ও উপদেষ্টা মন্ডলীর সদস্য শেখ রেজাউল করিম রেজার সার্বিক সহযোগীতায় একটি সুন্দর জমকালো কর্মসূচী অনুষ্ঠিত হয়। মাস্ক বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন, সার্চ মানবাধিকার সোসাইটির সন্মানিত প্রধান উপদেষ্টা শেখ রেজাউল করিম রেজা। এসম আরো উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটির সন্মানিত উপদেষ্টা পারভেজ আহম্মেদ পলাশ, মোঃ জাহিদ সজল,এ্যাডঃমেহেদি ইনছার, নওশাদ।
মাস্ক বিতরন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সার্চ হিউম্যান রাইটস সোসাইটি বাংলাদেশ সোনাডাঙ্গা থানা কমিটির সভাপতি মোঃ নূর আলম ও সোনাডাঙ্গা থানা কমিটির সাধারন সম্পাদক আরিফ জাহান সবুজের সার্বক তত্বাবোধয়নে পথচারিসহ সাধারন জনগনকে উদ্ভুদ্ধ করে মাস্ক পরিয়ে দেন, শেখ রেজাউল করিম রেজা, জাহিদুর রহমান সজল, মোঃ নূর আলম,আরিফ জাহান সবুজ,এ্যাড:সরদার আসাদুজজামান রাজু,মীর কাওসার মিজু,তসলিম হোসেন ফয়সাল,আশরাফুল আলম, মোঃশামীম,পাভেল, মহিলা বিষয়ক সম্পাদিকা লাকী রহমান, ইমরান, সাইফুল, ইউনুছ দেওয়ান প্রমুখ।
