
শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদক
সাতক্ষীরার কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক অনুর্ধ্ব -১৭) এর উদ্বোধন করা হয়েছে।
২৬ জুন (বুধবার) সকাল নয়টায় কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে আয়োজিত ” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট -২০২৪ (বালক অনুর্ধ্ব -১৭)” এর উদ্বোধন করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ইমরান, ইউপি চেয়ারম্যান স ম মোরশেদ আলী, মোঃ মোয়াজ্জেম হোসেন, আফজাল হোসেন হাবিল, মোঃ রবিউল হাসান, মোঃ বেনাজির হোসেন হেলাল, ডালিম হোসেন,আর.ডি.ও এস,এম সোহেল হোসেন,সহকারী প্রোগ্রামার মোঃ মোতাহার হোসেন,কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী,কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, সাবেক ফুটবলার দীলিপ ঘোষ, ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ রেজাউল করিম লাভলু, সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, মোঃ রাব্বি, ও মেডিকেল অফিসার ডাঃ বাপ্পি কুমার দাস,সুজন কুমার দাস সহ কলারোয়া ফায়ার সার্ভিসের টিম, কলারোয়া পুলিশ সদস্যরা, সহযোগিতা করেন এবং খেলা গুলি উপভোগ করেন।
কলারোয়া সরকারি কলেজ মাঠে সার্বিক সহযোগিতা ও মেডিকেল কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: আবদুল্লাহ আল ইমরান।
উদ্বোধনী ম্যাচে সরকারি পাইলট হাইস্কুল মাঠে মুখোমুখি হয় হেলাতলা ইউনিয়ন বনাম যুগিখালী ইউনিয়ন দল। খেলার প্রথম মিনিটে যুগিখালী গোল করে এগিয়ে যায়। কিন্তু নির্ধারিত সময়ে হেলাতলা গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে খেললেও গোল আদায় করতে না পারায় ঐ এক গোলে যুগীখালী ইউনিয়ন – হেলাতলা ইউনিয়ন কে পরাজিত করে এবং কলারোয়া সরকারি কলেজ মাঠে মুখোমুখি হয় কেরালকাতা ইউনিয়ন বনাম জালালাবাদ ইউনিয়ন পরিষদ। কেরালকাতা খেলার প্রথমার্ধে গোল করে এগিয়ে থাকে এবং নির্ধারিত সময়ে কোন দলই আর কোন গোল করতে না পারায় ঐ এক গোলে কেরালকাতা ইউনিয়ন জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় কলারোয়া পৌরসভা বনাম কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ। কলারোয়া পৌরসভা একক আধিপত্য বিস্তার করে কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ কে ৪-০ গোলে পরাজিত করে এবং কলারোয়া সরকারি কলেজ মাঠে দ্বিতীয় মাচে মুখোমুখি হয় সোনাবাড়িয়া বনাম লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের মধ্যে। নির্ধারিত সময়ে কোন দল গোলের দেখা না পাওয়ায় ট্রাইবেকারে সোনাবাড়িয়া ৩-১ গোলে লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ কে পরাজিত করে। কলেজ মাঠে শেষ খেলায় মুখোমুখি হয় জয়নগর বনাম কয়লা ইউনিয়ন পরিষদ। কিন্তু মেডিকেল টিম কতৃক জয়নগর ইউনিয়নের খেলোয়াড় কোঠা পুরুন না হওয়ায় কয়লা ইউনিয়ন পরিষদ কে ওয়াকওভার দেন। যার ফলে কয়লা ইউনিয়ন পরিষদ দ্বিতীয় রাউন্ড খেলার সুযোগ লাভ করে। দিনের শেষ ম্যাচে পাইলট হাইস্কুল মাঠে মুখোমুখি হয় চন্দনপুর বনাম কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ। খেলার প্রথমার্ধে গোলশুন্য ভাবে শেষ হয়। নির্ধারিত সময়ে কোন দলই আর গোলের দেখা না পাওয়াই খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে কুশোডাঙ্গা ৪-৩ গোলে চন্দনপুর ইউনিয়ন পরিষদ কে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলাগুলিতে রেফারির দায়িত্ব পালন করেন ফারুক হোসেন স্বপন, মাসউদ পারভেজ মিলন, সাজু হালদার, সাঈদুর রহমান, সাজেদুল করিম তপু, কামরুজ্জামান, সাইফুল ইসলাম, মোমিনুর রহমান।
ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম রফিক,শেখ শাহাজাহান আলী শাহিন ও সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন।
উল্লেখ্য আগামীকাল বৃহস্পতিবার কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলায় মুখোমুখি হবে সকাল ৮.৩০ মিনিটে কয়লা বনাম যুগীখালী,সকাল ১০ টায় কলারোয়া পৌরসভা বনাম কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদ। বেলা ৩.৩০ মিনিটে কেরালকাতা বনাম সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও বিকাল পাঁচটায় দেয়াড়া বনাম চন্দনপুর ইউনিয়ন পরিষদ।