
শেখ শাহাজাহান আলী শাহিন,বিশেষ প্রতিবেদকঃ
সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে ফ্যান উপহার দিয়েছে আলোকিত কলারোয়া ও কলারোয়া সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র।
বুধবার রাত আটটায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের অফিস কক্ষে কলারোয়ার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোকিত কলারোয়া ও কলারোয়া সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের নতুন ভবনের জন্য উপহার স্বরুপ দু’টি ফ্যান প্রদান করা হয়।
উপহার তুলে দেন জি,এম, সালাউদ্দিন, মোঃ আনিছুর রহমান পলাশ, মোঃ মুরাদ হোসেন, জি,এম, শফিকুল ইসলাম, মোঃ ফয়সাল হোসেন এবং কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের পক্ষে গ্রহন করেন সভাপতি শেখ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, সাংবাদিক দীপক শেঠ, আঃ রহমান, সাংবাদিক মোঃ আরিফ মাহমুদ, শেখ শাহাজাহান আলী শাহিন ও নিয়াজ আহমেদ খান। কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের কর্মকর্তাবৃন্দ আলোকিত কলারোয়ার উপস্থিত নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান এবং সভাপতি এবং সম্পাদক মহোদয়সহ উপস্থিত পাবলিক ইনস্টিটিউটের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন কে মানবিক কাজে পাশে থাকার এবং সাংস্কৃতিক কর্মক্ষেত্রে সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহবান জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান দেন।