
স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরা মেডিকেল কলেজের আর্থোপেডিক বিভাবের সহকারী অধ্যাপক কলারোয়ার কৃতি সন্তান ডাক্তার মাহমুদুল হাসান পলাশ দক্ষিণ কোরিয়া থেকে ফেলোশিপ শেষে আজ (২ সেপ্টেম্বর) দেশে প্রত্যাবর্তন করবেন বলে জানা যায়।
তিনি এন্ডোষ্কোপি স্পাইন( মেরুদন্ড) সার্জারি কোর্স সম্পন্ন করতে ১৬ দিন‘এআইএন মেডিকেল ফাউন্ডেশন’ এর আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ার সিউলে ‘এআইএন হসপিটাল’ এ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত তিনি এ প্রশিক্ষণ গ্রহণ করেন।
তিনি দক্ষিণ কোরিয়া সিউল থেকে সেল ফোনের মাধ্যমে জানান, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ করে উন্নত চিকিৎসায় সেবা প্রদানে রোগীদের কাছে তিনি দায়বদ্ধ। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প খরচে আধুনিক প্রযুক্তিতে স্বাস্থ্য সেবা প্রদানে অতিদ্রুত স্পাইন( মেরুদন্ড) ইউনিটের কার্যক্রম চালু করার প্রত্যয়ে স্বাস্থ্য বিভাগ সহ সকলের সহযোগীতা কামনা করেন।
উল্লেখ্য, তিনি আগামী ৩ সেপ্টেম্বর থেকে নিজ কর্মস্থলে অর্থোপেডিক ও স্পাইন সার্জারি রোগীদের সেবা প্রদান করবেন বলে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানান।