I
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার নিয়ে যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাবের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে এবং জাতীয় সাংবাদিক সংস্থার কালিগঞ্জ উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান (শাহিন), সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রত্যয় গ্রুপের নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম সিরাজ এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এস এম মমতাজ হোসেন মন্টু।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক রানার-এর কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ইসারাত আলী।এ সময় উপস্থিত ছিলেন উত্তর শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রবিউল ইসলাম, মসজিদে কুবার সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াহেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্যবিষয়ক সম্পাদক এস এম আহম্মাদ উল্ল্যাহ বাচ্চু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াছিন আলী, সাংবাদিক আবুল কালাম বিন আকবর, ফজলুল হক, তাপস কুমার ঘোষ,আলমগীর হোসেন, শাহাদাত হোসেন, শেখ আতিকুর রহমান ও সোলেমান মামুনসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকেরা।আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা সৃষ্টি এবং জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতা, নিরপেক্ষতা ও নৈতিকতার চর্চা অত্যন্ত জরুরি।বক্তারা দৈনিক রানার পত্রিকার দীর্ঘ পথচলার প্রশংসা করে বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রেখে পত্রিকাটি আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।আলোচনা সভা শেষে অতিথিরা দৈনিক রানার-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। পরে পত্রিকাটির প্রয়াত সম্পাদকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।