Tuesday, 13th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া আলিয়া মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
কলারোয়া আলিয়া মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

কলারোয়া আলিয়া মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

শেখ শাহাজাহান আলী শাহিন:

সাতক্ষীরার কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসার ফাজিল (স্নাতক) পাস তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টায় মাদ্রাসার নিজস্ব অডিটোরিয়ামে অধ্যক্ষ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মো. রমজান আলী ও সুমি খাতুন কান্নাজড়িত কণ্ঠে আবেগঘন বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, মো. মহিদুর রহমান, মো. তৌহিদুর রহমান ও শাহনাজ পারভীন, প্রভাষক শিরিন আক্তার, মো. আজমল হোসেন, মো. কাশেম ও মো. মোশাররফ হোসেন।

এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন কাকডাঙ্গা ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সবুর এবং শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ‘এসো দ্বীনের এ আঙিনায়, চলে যাও দেশসেবায়’—এই স্লোগানকে বুকে ধারণ করে বিদায়ী শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার আলো সমাজে ছড়িয়ে দিতে হবে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত করে দায়িত্ববোধের জায়গা থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

তাঁরা আরও বলেন, শুধু চাকরির পেছনে না ছুটে নিজেদের মেধা, যোগ্যতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে হবে এবং দেশসেবায় এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সার্বিক সাফল্য এবং দ্বীনের পথে অবিচল থাকার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আহমদ আলী।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক মুফতি মো. আবু জাফর।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।