বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ওফাত দিবস পালিত
কলারোয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ওফাত দিবস পালিত

কলারোয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও ওফাত দিবস পালিত

মোস্তফা হোসেন বাবলু,স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরার কলারোয়ায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ওফাত দিবস পালিত  হয়েছে।

আজ (১৬ ই সেপ্টম্বর) ১২ই রবিউল আউয়াল সোমবার যোহর বাদ মসজিদে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও মডেল মসজিদের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে মহানবীর সিরাত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

সিরাত অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন মসজিদের মুয়াজ্জিন হাফেজ জাহাঙ্গীর হোসেন।

এ সময় নবী (সাঃ) এঁর জীবনীর উপর বক্তব্য রাখেন মসজিদের খতিব ও পেশ ঈমাম মাওলানা খায়রুল ইসলাম ও হাফেজ মাহবুবর রহমান।

বক্তারা বলেন,মহানবী হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব এবং ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।সৌদি আরবের মক্কা নগরের বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২খ্র্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমরান হোসেন,উপজেলা নির্বাচন অফিসার , উপজেলা মডেল মসজিদের সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার শামছুর রহমান, মসজিদের মুছাল্লীবৃন্দ,খাদেম,কেয়ারটেকার প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কেয়ারটেকার এরশাদ আলী।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।