
মোস্তফা হোসেন বাবলু, স্টাফ রিপোর্টারঃ
সাতক্ষীরার কলারোয়ায় আর্দশ শিক্ষক ফেডারেশনের শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলারোয়া সরকারী কলেজের একাডেমিক ভবনের হলরুমে উপজেলা আর্দশ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও সোনার বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান খান (বিপু) সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মাধ্যেমে এ শিক্ষক সম্মলেন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত-উল্লাহ।
তিনি বলেন শিক্ষা পদ্ধিতি হবে ইসলামিক আর্দশ ভিত্তিক,আর শিক্ষার্থী হবে তাজিম,রিসাওলাত ও আখিরাত ভিত্তিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান শিক্ষক কামরুজ্জমান, সভাপতি জামায়াত ইসলামী নেতা ও দাখিল মাদ্রাসার সুপার মাওলনা ওসমান গণি।
অনুষ্ঠানে বক্তরা বলেন- শিক্ষকদের বৈষম্য দূর করা হবে এবং শিক্ষকেরা যেন সমাজের কাছে শ্র্রেষ্ঠাত্ব অর্জন করতে পারে তার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন কাজ করে যাবে।
বিশেষ অতিথি আরো উপস্থিত ছিলেন,সাতক্ষীরা সিটি কলেজের সাবেক উপধ্যক্ষ জামাত নেতা শহিদুল ইসলাম মুকুল,শিক্ষক মাওঃ আব্দুল সাত্তার,ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামায়াত নেতা আহম্মদ আলী,সাবেক অধ্যক্ষ কলারোয়া সরকারী কলেজ আ: রাজ্জাক,মাওলনা শিক্ষক আ: হামিদ,প্রভাষক ইউনুস আলী বাবু প্রমুখ।