
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
পাইকগাছা উপজেলার হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নের শারদীয় দুর্গাপূজার প্রতিমা অধিকাংশ কপোতাক্ষ নদে বিসর্জন করা হয়েছে।
হাজার হাজার ভক্তের ভিড়ে গোলাবাটি মোড় থেকে কাশিমনগর মোড় পর্যন্ত সহ বাজারের অলি-গলিতে মানুষের ঢল। বিশেষ করে গোলাবাটি মসজিদ থেকে নদী সংলগ্ন রাস্তা দিয়ে কপিলমুনি স্নানঘাট পর্যন্ত পা ফেলানোর সুযোগ ছিলো খুবই কষ্টকর।
জয় মা স্লোগান দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আনন্দ উল্লাসে মেতে উঠে অগ্নিবাজি, আতশবাজি, ঢাল ঢোল বাঁজিয়ে কপিলমুনিতে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিমা বিসর্জন করা হয়।
মানুষের ঢলে পুলিশ,
আনসার ভিডিপি সদস্য ও গ্রাম পুলিশরা সামাল দিতে তাদের নাজেহাল অবস্থা হয়। কপোতাক্ষ নদে নৌকায় ভ্রমণের পাশাপাশি তাদের মূর্তি সাতপাঁকের মাধ্যমে বিসর্জন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কপিলমুনি প্রেসক্লাবের সভাপতি ও পাইকগাছা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কওছার অালী জোয়ার্দার সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।