
মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া প্রতিনিধি :
খুলনা- সাতহ্মীরা মহাসড়কের কাঁঠালতলা বাজার পেরিয়ে বরাতিয়া গ্রামে মিমজাল নামক এক পরিবহণের চাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনাটি ঘটে ।
প্রত্যহ্মদর্শী ও খর্ণিয়া হাইওয়ে পুলিশ জানায়,খুলনা থেকে আসা বেপরোয়া গতির একটি পরিবহণ চুকনগরের অভিমুখে যাচ্ছিল ।এ সময় স্থানীয় এক মহিলা পাতা রানী দাস (৪৫) রাস্তার পাশে টিউবওয়েল এর দিকে যাচ্ছিলো । খুলনা থেকে আসা পরিবহণটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাড়ির ভিতরে চলে যায় তখনি মহিলা চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
তিনি বরাতিয়া নিবাসী নির্মল চন্দ্রের স্ত্রী।

খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান,একদল সদস্য লাসটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুরত হাল রিপোর্ট তৈরী পূর্বক খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।