বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রায় ২ মণ হরিণের মাংস উদ্ধার
কয়রায় ২ মণ হরিণের মাংস উদ্ধার

কয়রায় ২ মণ হরিণের মাংস উদ্ধার

বিএম আলামিন ইসলাম, কয়রা(খুলনা)প্রতিনিধিঃ

সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ২ মন (৮০ কেজি) হরিণের মাংস উদ্ধার করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জানা গেছে খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলামের দিক নির্দেশনায় বুধবার (১৫ জানুয়ারী) সন্ধা ৬ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী এলাকা হতে এই হরিণের মাংস উদ্ধার করে। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন ও বন্যপ্রানী ( সংরক্ষন ও নিরাপত্তা) আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যাক্তিদের সনাক্ত করে আইনুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে। ইতিমধ্যে বন বিভাগের উধর্তন কর্তৃপক্ষের নির্দেশে সুন্দরবনে হরিণ শিকারীদের আটক করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তারই ধারাবাহিকতায় এই মাংস উদ্ধার করা হয়েছে। এ সব অভিযানে বিভিন্ন সময় হরিণ ধরার ফাঁদ সহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়ে থাকে। হরিণ শিকারের সাথে জড়িত ব্যাক্তিদের গ্ৰেপ্তার করার লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।