Saturday, 10th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

কামরুল হাসান:

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ শফিজুল ইসলাম। তিনি দামোদরকাটি গ্রামের মৃত শেখ মোফাজ্জেল হোসেনের ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় বিগত সরকারের আমলে তাঁর বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে একটি মহল ও একটি রাজনৈতিক দল সমর্থিত কিছু ফেসবুক আইডি ও পেজ, যার মধ্যে “আওয়ার কলারোয়া” ও “কলারোয়া স্পিস” রয়েছে, ২০২৩ সালের ফেনসিডিল মামলার ছবি ছড়িয়ে তাঁকে হেয় করার চেষ্টা করছে।

তাঁর দাবি, সরকার পতনের আন্দোলনে সক্রিয় থাকায় তাঁকে কেশবপুর থেকে তুলে নিয়ে সাতক্ষীরা ডিবি অফিস ও ঢাকা র‍্যাব অফিসে ফেনসিডিল সামনে রেখে জোর করে ছবি তোলা হয় এবং মাদকের মামলা দেওয়া হয়। তিনি বলেন, সব সময় মাদকবিরোধী অবস্থানে থাকায় তৎকালীন বিরোধীরা তাঁকে সম্মানহানির চেষ্টা করেছে। মামলাটি সাজানো, তা এলাকাবাসীর কাছে স্পষ্ট বলেও তিনি উল্লেখ করেন।

তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেসবুকে প্রচারিত সম্মানহানিকর সংবাদের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।