Friday, 9th October 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মুহাঃ আসাদুজ্জামান ফারুকী:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় কলারোয়ার আল-আমিন ট্রাস্টে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ ওবায়দুল্লাহ, কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম।

প্রশিক্ষণ কর্মসূচিতে নেতৃত্বের গুণাবলি বিকাশ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলদের কর্মতৎপরতা জোরদার এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা করা হয়। এ সময় নেতৃত্বের ক্ষেত্রে নৈতিকতা, দায়িত্বশীলতা, শৃঙ্খলা, পারস্পরিক পরামর্শ ও সাংগঠনিক আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরা হয়।

বক্তারা বলেন, একটি সংগঠনের কার্যক্রমকে সুশৃঙ্খল ও গতিশীল করতে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা, কর্মীদের সঙ্গে সমন্বয় সাধন এবং দায়িত্ব পালনে আন্তরিকতা ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। প্রশিক্ষণের মাধ্যমে দায়িত্বশীলদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধি পেলে সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন আমীর-সেক্রেটারী, চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সাংগঠনিক নেতৃত্বের মানোন্নয়ন এবং দায়িত্বশীলদের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।