
মোঃ ইমরান শেখ, চুকনগর, (খুলনা)
ডুমুরিয়া থানার ৫নং আটলিয়া ইউনিয়নের চাকুন্দিয়া নিবাসী মৃত মোঃ আইজুল হালদার এর ছেলে মো আরিফুল হালদার (২৭) জন্মগত ভাবে শারীরিক প্রতিবন্ধী ও রোগাক্রান্ত। এখন তিনি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে খুব কষ্টে জীবন যাপন করছেন।
জন্মের পর আরিফুল হালদার তার বাবা ও মা কে হারান এবং ছোট বেলা থেকে দাদা, দাদী সন্তানের মত আদরে তাকে মানুষ করেছেন।
আরিফুলের দাদা বলেন,
আরিফুল জন্মের পর থেকে প্রতিবন্ধী কোনো কাজ করে খেতে পারে না। তাকে নিয়ে আমার এমতাবস্থায় পরিবার চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছে।
আরিফুলের চিকিৎসার জন্য সবার কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার দাদা।
আরিফুলকে সাহায্য পাঠাতে চাই বিকাশ নাম্বার (০১৯১৬৫২৫০১৬) টাকা পাঠাতে পারেন।