বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় নবাগত ওসির সাথে দুপ্রক নেতৃবৃন্দের মতবিনিময় সভা
কলারোয়ায় নবাগত ওসির সাথে দুপ্রক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

কলারোয়ায় নবাগত ওসির সাথে দুপ্রক নেতৃবৃন্দের মতবিনিময় সভা

প্রভাষক আসাদুজ্জামান ফারুকী:

কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে নবাগত অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির’র এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৩১ অক্টোবর শনিবার সন্ধ্যায় কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষক মিলনায়তন এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুপ্রক সদস্য কলারোয়া শিশু ল্যাবরটরি স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা দুপ্রক’র সাধারণ সম্পাদক
প্রধান শিক্ষক মুজিবুর রহমান, সহ-সভাপতি কাজী শামসুর রহমান ও মিসেস লতিফা আক্তার, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, মাস্টার উৎপল
কুমার সাহা, সহকারী অধ্যাপক এএইচএম কামরুজ্জামান পলাশ, কলারোয়া
রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজদুর রহমান খান চৌধুরী, কলারোয়া
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল,
থানার এস.আই হামিদ ইসলাম, আবু সাঈদ,
উপজেলা সাংবাদিক পরিষদের সভাপতি আসাদুজ্জামান আসাদ,দৈনিক নতুন সূর্য’র সম্পাদক আরিফুল হক চৌধুরী,
সাংবাদিক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, সরদার জিল্লুর রহমান,জাহাঙ্গীর আলম লিটন, ফারুক রাজ, সেলিম হোসেন, শিক্ষক অনুপ কুমার ঘোষ প্রমুখ।

এসময় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবিরকে পুষ্পস্তবক ও উপজেলা দুপ্রক’র ক্রেস্ট অর্পণ করে তাঁকে স্বাগত জানান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ।

এ সময় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির
সমাজে দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কর্মকান্ড সম্প্রসারণের উপর জোর দিয়ে
বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দুর্নীতিবিরোধী কর্মসূচি ছড়িয়ে দেয়া
দরকার।
সমাজের সকল শ্রেণির মানুষকে দুর্নীতিবিরোধী চেতনায় উদ্দীপ্ত করতে প্রত্যেকেরই যে যার অবস্থান থেকে প্রয়াস চালিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন,একটি দুর্নীতিমুক্ত আলোকিত দেশ গড়তে আগামী প্রজন্মকে সৎ, যোগ্য, মেধাবী, দেশপ্রেমিক এবং নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন যুক্তিনির্ভর মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের সকলকে ভূমিকা রাখতে হবে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।