
ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ
দক্ষিণ খুলনার জনমানুষের প্রিয় বকুল ট্রি খ্যাত সিদ্দিক গাজীকে শেখ ইমাম উদ্দিন স্মৃতি সংসদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের মোড়ল আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এক সুন্দর পরিবেশে তাকে সন্মাননা ক্রেস্ট ও আর্থিক সহায়তা হিসেবে নগদ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
শেখ ইমাম উদ্দীন সংসদের আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ স,ম আলী রেজার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ ইমাম উদ্দীন পরিষদের সদস্য ও ঢাকা বিশেষ জেলা দায়রা জজ আদালতের শেখ হাফিজুর রহমান, ঝালকাঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, কপিলমুনি কলেজ অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, সাবেক উপাধ্যক্ষ আফসার আলী, সিনিয়র সাংবাদিক এস,এম মুস্তাফিজুর রহমান পারভেজ, কপিলমুনি সহচরী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অমিও রঞ্জণ দে, কপিলমুনি ইউ-পি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, পাইকগাছা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন আ’লীগের সভাপতি যুগোল কিশোর দে, সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, অধ্যক্ষ মুজিবর রহমান, প্রভাষক রেজাউল করিম খোকন, কপিলমুনি বণিক সমিতির সভাপতি এম বুলবুল আহমেদ, বিশিষ্ঠ ক্রীড়া ব্যক্তিত্ব ও ব্যাংকার শেখ আব্দুর রশিদ, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক শেখ আব্দুস সবুর, কপিলমুনি মেহেরুনেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, প্রভাষক প্রণব ঘোষ বাবলু, শেখ ইমাম উদ্দিন সংসদের যুগ্ম আহ্বায়ক জি এম আমিনুল ইসলাম, সহকারী অধ্যাপক স্টেইট ব্যুরো অব ফরেইন এক্সপার্ট গুয়াংজু, চায়না, মোহনা টেলিভিশনের উপজেলা প্রতিনিধি তৃপ্তি রঞ্জন সেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, পাইকগাছা উপজেলার বিরাশি শ্যামনগর গ্রামের অজ পাড়াগায়ের এক হতদরিদ্র পরিবারের সন্তান বকুল ট্রি খ্যাত সিদ্দিক গাজী। প্রায় একযুগের ও অধিক সময় ধরে খুলনা যশোর সাতক্ষীরা জেলার নানা শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে বকুল গাছ লাগিয়ে ব্যাপক আলোচনায় আসে সিদ্দিক গাজী। সংসারের দৈনতার মধ্যে থেকে বকুল বৃক্ষ রোপণ ও সামাজিক বনায়নে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
তার এই অসামান্য অবদান ও প্রশংসিত দাবীদার হিসেবে শেখ ইমাম উদ্দিন সংসদ তাকে সন্মাননা স্মারক প্রদাণ করেছেন।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, শেখ ইমাম উদ্দিন সংসদের যুগ্ম আহবায়ক শেখ আব্দুল্লাহ আল মামুন।