বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় যুব দিবসে ১১ লাখ ১০ হাজার টাকা যুব ঋণ বিতরণ
কলারোয়ায় যুব দিবসে ১১ লাখ ১০ হাজার টাকা যুব ঋণ বিতরণ

কলারোয়ায় যুব দিবসে ১১ লাখ ১০ হাজার টাকা যুব ঋণ বিতরণ


আসাদুজ্জামান ফারুকী
মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান এবারের এ প্রতিপাদ্য যুবকদের স্বনির্ভর করতে, এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে গতিশীল করতে কলারোয়া উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবছর জাতীয় যুব দিবসের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস, ২০২০’।

রবিবার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হলরুমে আলোচনা সভায় এসে শেষ হয়৷
উপজেলা নির্বাহি অফিসার ইউএনও মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে প্রধান অতিথি আমিনুল ইসলাম লালটু উপস্থিত থেকে উপজেলার ২৪ জন বেকার যুবক যুবতীর মাঝে সফল যুব সংগঠক ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১১ লাখ ১০ হাজার টাকা যুব ঋণ, প্রশিক্ষণ সনদ, ঔষধ, ফলজ ও বনজ বৃক্ষচারা বিতরণ করেন৷

যুব সংগঠক আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও জাহানারা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমতআরা বেগম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলার প্রায় দুই শতাধিক বেকার যুবক-যুবতী যুব দিবসে অংশগ্রহণ করেন৷

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।