
মোঃ মিল্টন কবীর
মাদককে না বলুন,ফুটবলকে হ্যাঁ বলুন, মাদক মুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি সোনামাটি যুবসংঘে আয়োজনে কেঁড়াগাছি ফুটবল মাঠে পর্দা উঠলো শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের।
রবিবার ( ১ লা নভেম্বর) বিকালে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের কেঁড়াগাছি ফুটবলা মাঠে ১৬ দলীয় নক- আউট পর্বের এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন কলারোয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু।
এ সময় উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন , কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলিমুর রহমান ,কেড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভূট্টো লাল গাইন, কেড়াগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুর রহিম, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী হাজরা, সাবেক ইউপি সদস্য মুনছুর আলী বিশ্বাস, ৩ ওয়ার্ডের ইউপি সদস্য ইয়ার আলী, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মহিদুল ইসলাম, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক আতিয়ার রহমান,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন, আটুলিয়া ফুটবল একাদশ ও পাথর ঘাটা ফুটবল একাদশ ।
খেলার প্রথমার্ধে গোলশূন্য বিরতির পর খেলা শুরুর ১০ মিনিটে পাথরঘাটা ফুটবল একাদশের ৬ নং জার্সি পরিহিত মহিদুল ১ টি গোল করে দলকে এগিয়ে নেয়। এর পর উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণ করতে থাকে এরপরে রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে পাথরঘাটা জয়লাভ করেন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মিঞা ফারুক হোসেন স্বপন, সহকারী রেফারির দায়িত্ব পালন করেন, মাসুদ পারভেজ মিলন ও মোশারফ হোসেন ।
সমগ্র খেলায় ধারাভাষ্যে ছিলেন, বিশিষ্ট ব্যাংকার কামরুজ্জামান ও কেড়াগাছি ইউনিয়ন প্রিমিয়ার ছাত্র সংঘের সভাপতি তৌহিদুজ্জামান।
মনোমুগ্ধকর ম্যাচটিতে পাথরঘাটা ফুটবল একাদশের মহিদুল ইসলামকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার স্পন্সার করেন আরিশা ফার্মেসীর কর্ণধার সাংবাদিক আক্তারুজ্জামান আক্তার ।
কেড়াগাছি সহ উপজেলার বিভিন্ন এলাকায় সহস্রাধিক দর্শক খেলাটি উপভোগ করেন।