বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কপিলমুনি প্রেসক্লাবে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন
কপিলমুনি প্রেসক্লাবে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন

কপিলমুনি প্রেসক্লাবে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের লক্ষ্যে সংবাদ সম্মেলন

ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ

নিরাপদ সড়ক আইনের পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে রবিবার কপিলমুনি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই’র খুলনা দক্ষিণাঞ্চল শাখা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ সংবাদ সম্মেলন করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন, নিরাপদ সড়ক চাই’র সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এইচ.এম শফিউল ইসলাম, একে আজাদ, মানিকলাল সিংহ, সিরাজুল ইসলাম, সরদার ইউনুছ আলী, খায়রুল ইসলাম রিমন, আঃ সালাম সরদার, মোসলেম উদ্দিন দয়াল সহ অারো অনেকে।

নিসচা’র সাধারণ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু তার লিখিত বক্তব্যে ১লা জানুয়ারী ২০২১ হতে দেশের প্রতিটি সড়ককে নিরাপদ করতে জনগনের প্রত্যাশিত সড়ক পরিবহন আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়ন করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।