বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদ্ভোধন
ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদ্ভোধন

ডুমুরিয়ায় কমিউনিটি পুলিশিং ডে উদ্ভোধন

মোঃ মনিরুল ইসলাম মনির,ডুমুরিয়া প্রতিনিধি :

ডুমুরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যেগে ‘ মুজিববর্ষের মূলমন্ত্র ,কমিউনিটি পুলিশিং সর্বত্র ‘ এই শ্লোগান কে সামনে রেখে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য এক আয়োজনে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা -৫ এর সংসদ সদস্য, সাবেক মন্ত্রী বাবু নারায়ণ চন্দ্র চন্দ । প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি এডমিন এন্ড ফিনান্স হাবিবুর রহমান। তদন্ত ওসি রফিকুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুল বিপ্লব।
বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল সজিব খান,উপজেলা পুলিশিং কমিউনিটির সভাপতি নুরুল ইসলাম মানিক।
পুলিশিং কমিউনিটি কাজে বিশেষ অবদান রাখার জন্য নুরুল ইসলাম মানিক ও এএসআই কাইয়ুম কে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এছাড়া সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিহ্মক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।