বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেখ শাহাজাহান আলী শাহিন:

সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় সাতক্ষীরা স্টেডিয়ামে সাতক্ষীরা জেলা ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের আয়োজনে এ কাউন্সিল অধিবেশন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নব নির্বাচিত সভাপতি অলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ।

এসময় তিনি বলেন, মাঠের খেলাকে আনন্দদায়ক ও প্রাণবন্ত করে দর্শকদের কাছে ফুটিয়ে তোলেন ধারাভাষ্যকারগন। আপনারা ভালো ধারাভাষ্যকার যেমন, তেমন মানুষ হিসেবে আদর্শবান,নৈতিকতা, সৎ থাকবেন এই আশা করি।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একান্ত সচিব মোঃ আবুল হাসান। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন, বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা ক্রীড়ার উর্বর জেলা, সাতক্ষীরাতে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের কাজ চলছে ও সাতক্ষীরা জেলার সড়কগুলো সংস্কার ও উন্নয়নে মাননীয় যুব ও ক্রীড়া উপদেষ্টা ইতিমধ্যেই কাজ শুরু করেছেন।সামাজিক ক্ষেত্রে আপনাদের জেলা প্রশাসক-কে অন্য জেলা এখন অনুসরণ করছে।

এছাড়া আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক রিপন বিশ্বাস, কিংবদন্তি ধারাভাষ্যকার মোঃ আলফাজ উদ্দীন আহমেদ, জাতীয় ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ সামসুল ইসলাম, সাবেক ফিফা রেফারি ও জাতীয় পুরুষ্কার প্রাপ্ত তৈয়ব হাসান বাবু, জেলা ক্রিকেট আম্পায়ার এন্ড স্কোরার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং বিভাগীয় সভাপতি আ.ম.আখতারুজ্জামান মুকুল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাবেক নির্বাহী সদস্য মোঃ ইকবাল কবির খান বাপ্পি, মোঃ ইদুজ্জামান ইদ্রিস, শেখ মাসুদ আলীসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের প্রথম পর্বে নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও শপথ পাঠ, ফুল দিয়ে বরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২য় অধিবেশনে ধারাভাষ্যকারদের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া ধারাভাষ্যকার মোঃ সামসুল ইসলাম ও মোঃ আলফাজ উদ্দীন আহমেদ। প্রশিক্ষন শেষে সনদপত্র, ক্যাপ ও গেন্জি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সঞ্চয় কুমার সরকার ও এম.আর.মোস্তাক এবং আফজাল হোসেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।