
মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ার আটলিয়া ঈমাম পরিষদের উদ্যেগে
ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে রাসূল( সঃ)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে শুক্রবার বিকেল ৩ টার সময় বিহ্মোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
চাকুন্দিয়া ইমদাদুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া ঈমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা ঈমাম পরিষদের সহ- সভাপতি মুফতি আব্দুল কাঈয়ুম জমাদ্দার, চুকনগর কলেজের সাবেক অধ্যহ্ম এবিএম শফিকুল ইসলাম, আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রতাপ রায়।
আটলিয়া ঈমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ আবু সাঈদ মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন মাওঃ ইউসুফ আলী, মাওঃ আসাদুজ্জামান, মাওঃ আবু সালেহ, মাওঃ মনিরুল ইসলাম,সরদার ওহিদুল ইসলাম, সাংবাদিক রহুল আমীন,সরদার শরিফুল ইসলাম, প্রভাষক গোবিন্দ ঘোষ, জাকির হোসেন মিল্টন, সাংবাদিক বেলায়েত হোসেন, শেখ হেলাল উদ্দীন, ইকবাল হোসেন সালাম, শেখ শহিদুল ইসলাম, মুফতি আব্দুস সালাম প্রমুখ।