
মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া প্রতিনিধি :
ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নে ৪ নং ওয়ার্ডে সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী শেখ রিপন আল মামুন।
তিনি ডুমুরিয়া উপজেলা শ্রমিকলীগ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শোভনা ইউনিয়ন আওয়ামীলীগের যুব ও ক্রিয়া সম্পাদক ।
দৈনিক নতুন সূর্য ‘র সাথে একান্তে আলাপকালে তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শোভনা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। প্রতিদিনই তার গণসংযোগ অব্যাহত রেখেছেন।
চলমান করোনায় যখন দেশের মানুষ অসহায় জীবণ যাপন করেছেন তখন ৫০০ শত পরিবারের মাঝে খাবার নিয়ে হাজির হয়েছেন। তিনি ডুমুরিয়া ট্রলারঘাট এলাকায় লাখো মানুষের পারাপারের একমাত্র কাঠের তৈরী সেতুটি সকলের সহযোগীতা নিয়ে পরিশ্রমের মাধ্যমেই নির্মাণ করেছেন বলে জানান ।
শোভনা ৪ নং ওয়ার্ডের অসহায় দিনমজুর মানুষসহ সর্ব শ্রেণী পেশার মানুষের সেবা করার জন্য সকলের ভালোবাসা নিয়ে তিনি প্রার্থী হচ্ছেন। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।