বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত
ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপিত

মো: ইমরান শেখ, চুকনগর, খুলনা:

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় ৪৯তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়। দিবসের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) ডা. সঞ্জিব দাস ও উপজেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন। এরপর উপজেলা পরিষদ চত্বরে অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

স্থানীয় শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, বি সার্কেল, জনাব সজীব খান, উপজেলা ভাইস-চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা দারিদ্র্য বিমোচনা কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, জনাব এস এম মুস্তাকিম বিল্লাহ, এস এম গোলাম কুদ্দুস, ‍ কৃষ্ণপদ জোদ্দার সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভা.) ডা. সঞ্জীব দাশ।

সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমবায় অফিসার, এফ এম সেলিম আখতার। সভায় অতিথিবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শে সমবায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভা পরিচালনা করেন জনাব অনুদ্যুতি মন্ডল।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।