বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ার আটলিয়া ইউপি’র টেকসই উন্নয়নে ওয়ার্ড সভা
ডুমুরিয়ার আটলিয়া ইউপি’র টেকসই উন্নয়নে ওয়ার্ড সভা

ডুমুরিয়ার আটলিয়া ইউপি’র টেকসই উন্নয়নে ওয়ার্ড সভা

মো: ইমরান শেখ, চুকনগর, (খুলনা):

ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর মালতিয়া ওয়ার্ডে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে উন্নয়ন পরিকল্পনা গ্রহন ও সুশাসন বাস্তবায়নের জন্য উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে মালতিয়া কাঁচামাল বাজার আড়ৎ চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, ইউপি সদস্য মোঃ কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান প্রতাপ কুমার রায়।
আরো বক্তব্য রাখেন সংরক্ষিত ইউপি সদস্য রেশমা বেগম,আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন মায়া, ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, সহকারি সচিব জিএম হেলাল উদ্দিন, আঃ আহাদ গাজী,ময়না দাস,নুরজাহান বেগম, বিলাশী দাস,গ্রাম পুলিশ স্বদেশ দাস,সাধন দাস,হারাধন দাস প্রমুখ।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।