
কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর অবসরকালীন অর্থ প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) দুপুর ১ টার সময় কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির নিজস্ব কার্যালয়ে এ অর্থ প্রদান করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সভাপতি প্রধান শিক্ষক নুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবসরকালীণ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ও কলারোয়া উপজেলা শিক্ষক সমিতি’র সভাপতি আমানুল্যাহ আমান। বক্তব্য উপস্থিত ছিলেন কল্যাণ সমিতির সহ-সভাপতি প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক এম,এ করিম, যুগ্মসম্পাদক শামসুর রহমান লালটু, দপ্তর সম্পাদক ইব্রাহীম হোসেন, অর্থ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য শফিকুল ইসলাম, কামরুজ্জামান, অফিস সহকারী আব্দুল জলিল প্রমুখ। অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের ১২ লাখ ১৮ হাজার টাকা প্রদান করা হয়। অবসরকালীণ অর্থ প্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা হলেন- অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি হরিসাধন ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক সহ-প্রধান শিক্ষক বদরুজ্জামান, সহ-প্রধান শিক্ষক আসাদুজ্জামান, প্রতাপ কুমার, সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, ইব্রাহিম হোসেন, কামাল হোসেন ও আবুল কাশেম, নাজমুল হোসেন।