কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিক্ষক প্রশিক্ষণ
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলারোয়া উপজেলার ইউএনও অফিসের কনফারেন্স রুমে কার্ক ইন এক্টির এর অর্থায়নে খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এর বাস্তবায়নে ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পের আয়োজনে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদফতরের কারিগরী সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।বেসরকারী সংস্থা সিসিডিবি ক্রিয়েটিং ইয়ুথ ইমপ্লয়মেন্ট এণ্ড চাইল্ড প্রটেকশন প্রকল্পটি মূলত বেকার যুব সমাজের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান কল্পে সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় কাজ করে যাচ্ছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশীদ ও সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ। প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের ব্যবস্থাপক পাথ প্রতীম সেন। এছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ১৫জন শিক্ষক-শিক্ষিকা প্রশিক্ষণটি গ্রহন করেন। সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলায় পৌর এলাকাসহ ৮টি ইউনিয়নে বেকার যুব সমাজের কাগিরী দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানে যুক্তকরণে কাজ করে যাচ্ছে। ছবি আছে,,,,,,,,