শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া সীমান্তে ফেন্সিডিলসহ  আটক-১
কলারোয়া সীমান্তে ফেন্সিডিলসহ  আটক-১

কলারোয়া সীমান্তে ফেন্সিডিলসহ আটক-১

মোঃ মিল্টন কবীর

          

কলারোয়া সীমান্তে সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ান বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)’র অভিযানে, ফকির পাড়া মোড় হইতে ১০০ বোতল ও ফুলতলা বাজার হইতে ৫০ফেন্সিডিল উদ্ধার ও একজনকে আটক করেছে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
কাকডাঙ্গা বিওপির নায়ক ‌শহীদের নেতৃত্বে টহল চলাকালীন কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া ফকির পাড়া মোড়ে, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ১০০ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি ।
অন্যদিকে মাদরা বিওপির নায়েক মিজানুর রহমানের নেতৃত্বে সোনাবাড়িয়া ইউনিয়নের ভাদিয়ালি ফুলতলা বাজার হইতে ৫০বোতল ফেনসিডিলসহ তৌফিক মিয়া ( ৩৫) নামে একজনকে আটক করে ।
কাকডাঙ্গা বিওপির নায়েক শহীদ ও মাদরা‌ বিওপির নায়েক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।