বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারীর মৃত্যু
ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারীর মৃত্যু

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী পথচারীর মৃত্যু

মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া প্রতিনিধি :

ডুমুরিয়ার শরাফপুরে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় মলিনা দাস (৫৫) নামে এক নারী পথযাত্রীর মৃত্যু হয়েছে।
রবিবার দিবাগত সন্ধ্যায় সড়কের কালিকাপুর বিবেক দাসের বাড়ির সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার শরাফপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের পঞ্চনানন দাসের স্ত্রী ও বানিয়াখালী বাজারের উজ্জ্বল টেলিকমের মালিক উজ্জ্বল দাসের মা মলিনা দাস রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল এসে জোরে ধাক্কা দেয় ।এতে তিনি গুরুতরভাবে আহত হন। পরিবারের লোকজন তাকে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করে ।সেখানে চিকিৎসাধীন অবস্হায় আজ সোমবার ভোর রাতে তিনি মারা যান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।