
নতুন সূর্য ডেস্কঃ
কলারোয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হতে সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পরিচালক শেখ ফারুক হোসেনকে প্রাণঢালা সংবর্ধনা দিলো কলারোয়া উপজেলা চতুর্থ শ্রেণী কর্মচারী কল্যান সমিতি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা সমাজ সেবা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা চতুর্থ শ্রেনীর কর্মকর্তা কল্যান সমিতির সভাপতি শাহ আমানত, কাজী মোস্তফা, আলমগীর হোসেন,সিদ্দিকুর রহমান,শহিদুল ইসলাম,মোস্তফা,গফুর শেখ,মশিয়ার।
এসময় আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উচ্চমান সহকারী আলহাজ্ব আঃ সামাদ, এফএস সাবের আলি।
সংবর্ধিত শেখ ফারুক হোসেন অতি সম্প্রতি কলারোয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা পদ থেকে পদোন্নতি পেয়ে সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন মেহেরপুর জেলার মুজিবনগর কমপ্লেক্স শিশু পরিবার (বালিকা) এর সহকারী পরিচালক (এডি) পদে পদোন্নতি লাভ করেন।