মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুল গাজীকে জেলা শ্রমিকলীগের সমর্থন
কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুল গাজীকে জেলা শ্রমিকলীগের সমর্থন

কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কামরুল গাজীকে জেলা শ্রমিকলীগের সমর্থন

নতুন সূর্য ডেস্কঃ

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা ও খুলনা জেলা শ্রমিকলীগের দপ্তর সম্পাদক কামরুল গাজীকে পূর্ণসমর্থন দেন ও দোয়া করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনা ও দক্ষিন অঞ্চলের আওয়ামীলীগের অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপি,কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে উক্ত ইউনিয়ন আওয়ামীলীগ সহ অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের কে দোয়া করার জন্য অনুরোধ করেন -কেন্দ্রীয় শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফর ও খুলনা জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী। এ সময়ে উপস্থিত ছিলেন- সাবেক ছাত্রনেতা ও খুলনা মহানগর যুবলীগের আহবায়ক মোঃ সফিকুর রহমান পলাশ,খুলনা মহানগর যুবলীগের প্রভাবশালী সদস্য মোঃ হাফিজুর রহমান হাফিজ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

কয়রা উপজেলার ১নং আমাদী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী শ্রমিকনেতা কামরুল গাজীকে সমার্থন দেওয়ায়, আমাদী ইউনিয়নবাসী পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয়েতু শেখ হাসিনা। জয় হোক মেহনতি মানুষের।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।