
মোঃ ইমরান শেখ, চুকনগর, খুলনা:
মাগুরাঘোনা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বার্ষিক টেকসই উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে ঘোষড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি সদস্য মোঃ মাহাবুর রহমান গাজীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবুল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ আবু হানিফ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফাতেমা বেগম।
বক্তব্য রাখেন ইউপি সদস্য ইব্রাহিম হোসেন, শাহাবুদ্দিন মোড়ল, আব্দুল হাকিম মোড়ল, সবুজ আহম্মেদ, আবুল সরদার, শিরিনা বেগম, আনোয়ারা বেগম প্রমুখ