শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
পাইকগাছায় প্রতারক ও মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী আটক
পাইকগাছায় প্রতারক ও মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী আটক

পাইকগাছায় প্রতারক ও মানব পাচার মামলায় স্বামী-স্ত্রী আটক

ইউনুছ আলী,পাইকগাছা প্রতিনিধিঃ

পাইকগাছা থানা পুলিশ প্রতারক ও মানব পাচার মামলায় স্বামী স্ত্রীকে মাগুরা থেকে আটক করেছে।

জানা যায়,পাইকগাছায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলার মাগুরা জেলার শ্রীপুর থানার কালিনগর গ্রামের মৃত খেলাফত শেখের ছেলে আকিরুল শেখ (৪৫) ও স্ত্রী শামিমা আফরিন শিল্পী (৩৫)কে পাইকগাছা থানা পুলিশ আটক করেছে। পাইকগাছার গড়ুইখালী গ্রামের ইসহাক সরদারের ছেলে দেলোয়ার হোসেন ১৭ নভেম্বর পাইকগাছা থানায় একটি এজাহার দাখিল করে।

এজাহার সূত্রে জানা যায়, আকিরুল শেখ বিদেশে (বেলজিয়াম) চাকুরী দেয়ার নামে দেলোয়ারের ভাই সহ ৩ জনের কাছ থেকে ২৯ লাখ ৭৭ হাজার ৭৪১ টাকা হাতিয়ে নেয়। ২০১৪ ও ২০১৫ সালের বিভিন্ন সময় নগদ, ব্যাংক, বিকাশ ও এস,এ পরিবহনের মাধ্যমে উক্ত টাকা নিলেও অদ্যাবধি এ ব্যাপারে কোন ব্যবস্থা না করে নানা তালবাহানা করে আসছে।

অবশেষে ১৭ নভেম্বর পাইকগাছা থানায় মামলা হলে ওসি এজাজ শফীর নির্দেশে ওসি (তদন্ত) আশরাফুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে আসামীদের নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে। বুধবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী জানান।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।