
মোঃ মনিরুল ইসলাম মনির,ডুমুরিয়া প্রতিনিধি :
ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ৯ নম্বর কুলবাড়িয়া ওয়ার্ডে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে উন্নয়ন পরিকল্পনা গ্রহন ও সুশাসন বাস্তবায়নের জন্য উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। কার্যকর ও জবাবদিহি মুলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের অর্থায়নে মঙ্গলবার বিকাল ৩ টায় কুলবাড়িয়া-বরাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৯নং কুলবাড়িয়া ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি সদস্য ও ডুমুরিয়া উপজেলার ডিজিটাল মেম্বর মানে খ্যাত শেখ আব্দুল হালিম মুন্না।
আরও বক্তব্য সংরক্ষিত ইউপি সদস্য শিখা রানী বসাক,ইউপি সদস্য মোঃ মনিরুজ্জান রাজু, ইউপি সচিব রমেশ চন্দ্র সানা,সহকারি সচিব জিএম হেলাল উদ্দিন, মাষ্টার মিলন কুমার মন্ডল,মাষ্টার প্রভাষ জোয়াদ্দার,ফরিদ উদ্দিন, পরিমল বিশ্বাস, সুকুমার বিশ্বাস,জয়ন্ত কুমার সরদার,আঃ গনু শেখ,জুয়েল মোড়ল প্রমুখ।