শুক্রবার, ৫ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ার চন্দনপুরে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে কায়বা ফুটবল একাদশ সেমিফাইনালে
কলারোয়ার চন্দনপুরে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে কায়বা ফুটবল একাদশ সেমিফাইনালে

কলারোয়ার চন্দনপুরে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে কায়বা ফুটবল একাদশ সেমিফাইনালে

মোর্তজা হাসান:

কলারোয়ার চন্দনপুরে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টে কায়বা নাসির উদ্দিন ফুটবল একাদশ সেমিফাইনালে উন্নীত হয়েছে।শুক্রবার বিকেলে চন্দনপুর ফুটবল ময়দানে অনুষ্ঠিত খেলায় নাসির উদ্দিন ফুটবল একাদশ ৩-০ গোলে সাতক্ষীরার ঘোনা ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। চন্দনপুর আর.এন প্রগতি ক্রীড়া সংঘের আয়োজনে তরুণ সমাজসেবক ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ডালিম হোসেনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ খেলায় উপস্থিত ছিলেন চন্দনপুর ইউনিয়ন বিট পুলিশের কর্মকর্তা এসআই ইস্রাফিল হোসেন,
চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলি, এএসআই রফিকুল ইসলাম প্রমুখ। খেলাটি পরিচালনা করেন রেফারি মাসউদ পারভেজ মিলন, মোশাররফ হোসেন ও রুহুল আমিন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।