মঙ্গলবার, ২ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়া পৌর যুবলীগের নয়া আহবায়ক মিলন, যুগ্ম আহ্বায়ক আরিফ
কলারোয়া পৌর যুবলীগের নয়া আহবায়ক মিলন, যুগ্ম আহ্বায়ক আরিফ

কলারোয়া পৌর যুবলীগের নয়া আহবায়ক মিলন, যুগ্ম আহ্বায়ক আরিফ

নতুন সূর্য ডেস্কঃ

সাতক্ষীরার কলারোয়া পৌর যুবলীগের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে তিন মাসের জন্য ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করেছে উপজেলা যুবলীগ৷

পৌর যুবলীগের নতুন কমিটিতে শামিমুল ইসলাম মিলনকে আহ্বায়ক ও আরিফুর রহমান আরিফকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজী আসাদুজ্জামান শাহজাদা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পৌর যুবলীগের কার্যক্রম স্থবির ও সংগঠন বিরোধী কর্মকান্ডের সাথে লিপ্ত থাকার অভিযোগে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে পৌর যুবলীগের কমিটির কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।

নতুন কমিটির অন্যান্য সদস্য হলেন, শেখ রাজু রায়হান, ইসমাইল হোসেন বাবু, সাকিব হোসেন, রুস্তম হোসেন, কামরুল হোসেন, পলাশ হোসেন, তালহা হোসেন, ইলিয়াস হোসেন, পিয়াস হোসেন৷

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।