বুধবার, ২৭ মে ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
খালেদা জিয়ার সুস্থতা কামনা মো‌দির, সহায়তা দিতে প্রস্তত ভারত
খালেদা জিয়ার সুস্থতা কামনা মো‌দির, সহায়তা দিতে প্রস্তত ভারত

খালেদা জিয়ার সুস্থতা কামনা মো‌দির, সহায়তা দিতে প্রস্তত ভারত

খালেদা জিয়ার সুস্থতা কামনা মো‌দির, সহায়তা দিতে প্রস্তত ভারত

আন্তর্জাতিক ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন ও সা‌বেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা ক‌রে‌ছেন ভার‌তের প্রধানমন্ত্রী ন‌রেন্দ্র মো‌দি। খালেদা জিয়ার এই সংকট মুহূ‌র্তে ভারত সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ব‌লেও জানান তি‌নি।

সোমবার (১ ডি‌সেম্বর) রা‌তে এক্স হ‌্যা‌ন্ডে‌লে এক পো‌স্টে ভার‌তের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনা ক‌রেন।

পো‌স্টে ন‌রেন্দ্র মো‌দি লি‌খে‌ছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

মোদি বলেন, তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যা যা সহায়তা করতে পারে, আমরা সে সবকিছুতেই প্রস্তুত।
বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদির উদ্বেগ, দ্রুত আরোগ্য কামনা

গত রোববার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বুধবার তার অবস্থা সংকটাপন্ন ঘোষণা করা হয়। তবে সবশেষ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র,সৌদি আরব, সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত বোর্ডের চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছেন বলে জানা যায়।

সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান গণমাধ্যমকে জানান, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। খুবই ডিপ কন্ডিশনে। এটাকে আপনারা ‘ভেন্টিলেশন’ বলতে পারেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।