বুধবার, ৩ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়াতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কলারোয়াতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কলারোয়াতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোর্তজা হাসানঃ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় বিনামূল্যে সার বিতরণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২’নভেম্বর) সকালে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমীর জেরিন কান্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম (লাল্টু)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৭ নং চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম (মনি), ২ নং জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান(ভারপ্রাপ্ত)আবুল কালাম আজাদ, উপজেলা কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ ।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মৌসুমীর জেরিন কান্তা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃষ্ঠপোষকতার জন্যই আজ আমাদের দেশের সার্বিক ভাবে কৃষি উন্নয়ন বৃদ্ধি পেয়েছে”।

জানা গেছে ,অনুষ্ঠানটিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। এবং পর্যায়ক্রমে সকল ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ক্রমে বীজ ও সার দেওয়া হবে।

উপজেলায় এবার ৮০বিঘা গম, ৮০ বিঘা সরিষা, ৪০ বিঘা সূর্যমুখী, ১০০ বিঘা মরিচ, ১২০ বিঘা টমেটো, মোট-৪২০জন কৃষি পূনর্বাসন ও বরো ধান-৪২০বিঘা, ২০বিঘা গম, ৮০০বিঘা সরিসা, ১২০বিঘা সূর্যমুখী, ৮০বিঘা ভুট্টা, ১০ বিঘা মুগ ডালের বরাদ্দ দেয়া হয়েছে। সর্বমোট ১৪৮০ জন কৃষক বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়েছেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।