বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় অনুর্ধ্ব ১৮ প্রীতি ক্রিকেট ম্যাচে তালাকে হারিয়েছে স্বাগতিকরা
কলারোয়ায় অনুর্ধ্ব ১৮ প্রীতি ক্রিকেট ম্যাচে তালাকে হারিয়েছে স্বাগতিকরা

কলারোয়ায় অনুর্ধ্ব ১৮ প্রীতি ক্রিকেট ম্যাচে তালাকে হারিয়েছে স্বাগতিকরা

মোর্তজা হাসানঃ

কলারোয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে তালার শুভাষিনী ক্রিকেট একাডেমিকে ৩৩ রানে হারিয়ে জয়লাভ করে স্বাগতিকরা।

সোমবার (২৩নভেম্বর) সকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় কলারোয়া ক্রিকেট একাডেমি টসে জিতে ব্যাটিংয়ের সির্ধান্ত নেয় ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৪০ ওভারের খেলায় সবকটি উইকেট হারিয়ে ২৬৩রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাইফুল ৫৪বলে ৮২রান, তপু ৩৩বলে ৩৬রান ও সুলতান ৩৯বলে ২৯রান করে।

বোলিংয়ে তালার শুভাষিনী ক্রিকেট একাডেমির অমিত ৮ ওভারে ৫১রান দিয়ে ৬ উইকেট ও শুভ ৬ ওভারে ৩১রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।

তালার শুভাষিনী ক্রিকেট একাডেমী ২৬৪রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৪০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ২৩১রান করতে সক্ষম হয়।

দলের পক্ষে রিপন ৫০বলে ৪৩রান, শিমুল ৩৫বলে ২৬রান করে, সোয়েব ৪০বলে ৩২রান করেন ও অমিত ৩৬বলে ২২রান করেন।

বোলিংয়ে কলারোয়ার পক্ষে মুরাদ ৭ ওভারে ২৫রান দিয়ে ২টি উইকেট ও সুলতান ৮ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট লাভ করে।

ফলে কলারোয়া ক্রিকেট একাডেমি ৩২ রানে জয়লাভ করে।

ম্যাচটি পরিচালনা করেন মুরাদ ও সাকিব।

স্কোরারের দায়িত্ব পালন করেন আকতার।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।