
মোঃ মনিরুল ইসলাম মনির, ডুমুরিয়া প্রতিনিধি :
ডুমুরিয়া আটলিয়া ইউনিয়নের বয়সিং গ্রামে ৮ দলীয় ফুটবল খেলার প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার এতিহ্যবাহী বয়সিং মাঠে ৮ দলীয় ফুটবল খেলার প্রথম সেমিফাইনাল খেলা শুভ উদ্ভোদন করেন আসন্ন ৫ নং আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিএম ফারুক হোসেন।
এসময় উপস্হিত ছিলেন আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আজিমউদ্দিন, বিএল কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম নাজির,৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অজিত সরদার, সাধারণ সম্পাদক বিষ্ঞু পদ মন্ডল , আওয়ামীলীগের শ্যামল দাস, শিহ্মক তাপস কুমার বসাক, শিহ্মক নুরুউদ্দীন, শিহ্মক অনিমেষ ,যুবলীগের খাইরুল ইসলাম, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি আহম্মেদ রনি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি হাসানুজ্জমান রানা, উপজেলা ছাত্রলীগের সদস্য মাজেদ, সিরাজুল, ইমরান ।
রেফারি দায়িত্ব পালন করেন বিনয় কুমার সরকার ।
খেলার ফলাফল তালা ফুটবল একাদশ ২, নোয়াকাঠি ফুটবল একাদশ ১