শেখ শাহাজাহান আলী শাহিন:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে মাসব্যাপী ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে।
২১ জানুয়ারি (বুধবার) সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মোঃ মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া ফ্রেন্ডস্ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ রমজান আহমেদ, সংস্কৃতি সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাবেক কৃতি ফুটবলার সুভাষ ঘোষ, ফুটবল কোচ মাসউদুল ইসলাম মাসুদ ও সাঈদ আলী,নিয়াজ আহমেদ খানসহ অন্যন্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, কলারোয়ায় মাসব্যাপী প্রশিক্ষণে মোট ৯০ জন প্রতিযোগির মধ্য থেকে বাছাইকৃত ৪০ জনকে মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে। কলারোয়া উপজেলার বিভিন্ন গ্রাম, ক্লাব থেকে ফুটবলাররা এই প্রশিক্ষণে অংশ গ্রহন করে।
মাসব্যাপী এই প্রশিক্ষনের ব্যাবস্থাপনায় কলারোয়া ফুটবল একাডেমি। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।
