
গাছ লাগান পরিবেশ বাঁচান
আহসানউল্লাহ খোরদো প্রতিনিধি :
কলারোয়া উপজেলার পাকুরিয়া গ্রামের একজন বৃক্ষপ্রেমী মোশারফ হোসেন। তিনি প্রথমে সখের বসে তার বাসগৃহে কিছু ফুল ও ফলের চারা রোপণ করেন সেখান থেকে উৎপাদিত ফল তার পরিবারের পাশাপাশি প্রতিবেশীদের চাহিদা পূরণ । সেখান থেকে তিনি বড় পরিসরে একটি নার্সারি করার স্বপ্ন দেখেন। কিন্তু মোশারফ হোসেনের নিজের কোনো জমি না থাকায় স্বপ্ন বাস্তবায়ন অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়ায় তার কাছে। বৃক্ষপ্রেমী মোশারফ হোসেন নার্সারি করার জন্য ১০ শতক জমি লিজ নেন । সেখানে তিনি বিভিন্ন জাতের ফল যেমন আম, জাম, কাঁঠাল, পেয়ারা, স্ট্রবেরি, মালটা, ড্রাগন সহ বিভিন্ন বিদেশি ফল ও ফুলের চারা উৎপাদন ও কলম করেছেন। সেখান থেকে উৎপাদিত ফল ও ফুলের চারা তিনি ভ্যানগাড়িতে করে গ্রামেও বিভিন্ন হাটে বিক্রি করেন । মোশারফ জানান তার নার্সারি চারার চাহিদা বেশ ভালো। সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাওয়া যায় তাহলে নার্সারি থেকে চারা, কলম পাইকারি বিক্রি করা যাবে।
তিনি আরো বলেন, বর্তমানে তিনি সাবলম্বী, সকারির সহযোগিতা পেলে পরিবেশ বান্ধব গাছের নার্সারীর মাধ্যমে পরিবাবেশ বাচতে পারবেন ও নিজেও সাবলম্বী হবেন।