Wednesday, 5th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কলারোয়ায় অভিনব কায়দায় লুকানো ফেনসিডিল উদ্ধার করলো র‍্যাব
কলারোয়ায় অভিনব কায়দায় লুকানো ফেনসিডিল উদ্ধার করলো র‍্যাব

কলারোয়ায় অভিনব কায়দায় লুকানো ফেনসিডিল উদ্ধার করলো র‍্যাব

জাহাঙ্গীর হোসেন:

সাতক্ষীরার কলারোয়ায় র‍্যাব-৬-এর অভিযানে ৮৬ বোতল ফেনসিডিলসহ মোঃ সালাউদ্দিন (পিতা: মৃত মুনতাজ) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুরে পৌর এলাকার কলারোয়া টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ট্যাংকি ও সাইড কাভারের ভেতর থেকে ৮৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জিয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিল ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।