Tuesday, 25th August 2026

সদ্যপ্রাপ্ত সংবাদ
কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক হুরে জান্নাত
কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক হুরে জান্নাত

কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক হুরে জান্নাত

বিএম আলামিন ইসলাম, কয়রা (খুলনা)

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক খোঁজখবর নিতে খুলনা জেলার জেলা প্রশাসক হুরে জান্নাত আজ কয়রা উপজেলার মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ল্যাব, লাইব্রেরি ও প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ, উপস্থিতি এবং পাঠদানের মান সম্পর্কে শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও উন্নয়ন প্রয়োজনীয়তা সম্পর্কেও খোঁজ নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী, সহকারী কমিশনার (ভূমি) এবং বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন।জেলা প্রশাসক শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও পাঠ্যবইয়ের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে জোর দিতে হবে। বিদ্যালয়ের যেকোনো সমস্যা সমাধানে জেলা প্রশাসন পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

পরিদর্শন শেষে তিনি বিদ্যালয় কর্তৃপক্ষকে শিক্ষার গুণগত মান ধরে রাখতে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।

About The Author

Related posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি থেকে বিরত থাকুন,ধন্যবাদ।